১০ বছর পর স্থায়ী হলেন আইসিটি অধিদপ্তরের ১৬৩ জন প্রোগ্রামার
নির্ধারিত সময়ের ৯ ও ১০ বছর পর চাকিতে স্থায়ী হলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন দুইটি প্রকল্পের ১৬৩ জন প্রোগ্রামার। এর মধ্যে বেসিক আইসিটি স্কিল ট্রান্সফার আপ টু উপজেলা লেভেল প্রকল্পের ১১৭ জন এবং ডেভেলপমেন্ট অব ন্যাশনাল আইটি ইনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট (বাংলাগভনেট) প্রকল্পের ৪৬ জন প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামার রয়েছেন।
সংস্কার আন্দলন থেকে অনির্দিষ্ট কর্মবিরতি ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে মঙ্গলবার রাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে এই পরিপত্র জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে বাংলাগভনেট প্রকল্পের কর্মীদের ২০১৫ সালের ১ জুলাই থেকে এবং বেসিক আইসিটি স্কিল ট্রান্সফার প্রকল্পের প্রোগ্রামারদের ২০১৪ সাল থেকে স্থায়ী করণের এই নির্দেশনাটি জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনসহ সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্থায়ীকরণকৃত কর্মীদের তালিকা সংযুক্ত করে এই প্রজ্ঞাপনটি জারি করেন উপ-সচিব মোঃ শাহিনুর আলম। প্রজ্ঞাপন হাতে পেয়ে খুশী মনে মঙ্গলবার আইসটি টাওয়ারে আন্দলনকারীরা বুধবার ঢাকা ত্যাগ করে নিজ নিজ জেলা ও উপজেলায় কাজে ফিরেছেন বলে জানাগেছে।







